কিভাবে ফ্রী ফায়ার ও পাবজিতে টপআপ করবেন?
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভাল আছেন! বন্ধুরা পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সেই তুলনায় পিছিয়ে নেই আমাদের বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের কিশোর-যুবকেরা মাঠে ফুটবল, ক্রিকেট খেলত বা বাইরে কোথাও আড্ডা দিত। কিন্তু উন্নত দেশগুলোতে দেখা যায় কিছু সংখ্যক লোক আউটডোর গেমের সাথে সম্পৃক্ত আবার কিছু সংখ্যক লোক ইনডোর গেমের সাথে সম্পৃক্ত। ইনডোর গেম এর ভেতরে মোবাইল গেম কনসোল গেম এবং কম্পিউটার গেম এর সব কিছুই আছে। কিন্তু করণা মহামারীর পরপরই বাংলাদেশে ইনডোর গেম এর প্রচলন খুব ব্যাপক হারে বেড়ে যায়। এমন কোনো প্রত্যন্ত গ্রামও নাই যেখানে লোকজন Free Fire বা PUBG খেলে না। আবার এদের মাঝে অনেকে আছে কনসোল বা পিসি গেমের দিকে বেশি আসক্ত আজকের এই আর্টিকেলে আমি বিশেষ করে পাবজি এবং ফ্রী ফায়ার টপআপ নিয়েই আলোচনা করবো। পাবজি এবং ফ্রী ফায়ার এর ইউজার বাড়ার সাথে সাথে এই গেমগুলোতে টপ আপ করার প্রবণতাও প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছে। এর মূল কারণ হলো এই গেম দুটিই হলো পে-টু-উইন গেম। একটু সহজ ভাষায় বলতে গেলে আপনি যত খরচ করবেন আপনার গেম আইটেম গুলোও তত ডেভেলপ করবে, আপনার গেমিং এক্সপেরিয়েন্স বাড়তে থা...